বায়োমেট্রিক সিস্টেমে DNA টেস্টিং এর মাধ্যমে কীভাবে একজন ব্যক্তিকে শনাক্ত করে?

DNA Testing Steps

বায়োমেট্রিক সিস্টেমে DNA টেস্টিং বা ডিএনএ প্রোফাইলিং হলো একজন ব্যক্তিকে শনাক্ত করার সবচেয়ে নির্ভুল ও শক্তিশালী পদ্ধতি। এটি মূলত একজন ব্যক্তির জেনেটিক কোড বিশ্লেষণ করে কাজ করে।

🔬 DNA টেস্টিং কীভাবে কাজ করে?

১. নমুনা সংগ্রহ (Sample Collection)

প্রথমে ব্যক্তির শরীর থেকে জৈবিক নমুনা সংগ্রহ করা হয়। এটি লালা, রক্ত, চুল, ত্বক বা নখের অংশ হতে পারে।

২. ডিএনএ নিষ্কাশন (DNA Extraction)

সংগৃহীত নমুনা থেকে ল্যাবরেটরিতে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কোষের নিউক্লিয়াস থেকে ডিএনএ আলাদা করা হয়।
মানুষের ডিএনএর পরিমাণ নমুনায় খুব কম থাকতে পারে। তাই PCR (Polymerase Chain Reaction) নামক একটি প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট ডিএনএ খণ্ডাংশের লক্ষ লক্ষ কপি তৈরি করা হয় যাতে সেটি সহজে বিশ্লেষণ করা যায়।

৩. নির্দিষ্ট অংশ বিশ্লেষণ (DNA Profiling)

মানুষের ডিএনএর ৯৯.৯% সবার ক্ষেত্রেই সমান। কিন্তু কিছু নির্দিষ্ট অংশ (STR – Short Tandem Repeat)আছে যা প্রতিটি মানুষের ক্ষেত্রে আলাদা হয়। বায়োমেট্রিক সিস্টেমে এই বিশেষ অংশগুলোর বিশ্লেষণ করা হয়।

৪. প্রোফাইল তৈরি (DNA Profile Creation)

এই বিশ্লেষণ থেকে একটি ইউনিক “DNA প্রোফাইল বা জেনেটিক প্রোফাইল” তৈরি করা হয়, যা অনেকটা ‘জেনেটিক বারকোডের’ মতো কাজ করে।

৫. ডাটাবেজের সাথে তুলনা (Matching)

এই DNA প্রোফাইলকে পূর্ব থেকে সংরক্ষিত ডাটাবেজের সাথে মিলিয়ে দেখা হয়।
যদি মিল পাওয়া যায়, ব্যক্তিকে সনাক্ত করা যায়। মিল না থাকলে, সে ব্যক্তি ভিন্ন।

 

DNA Testing Steps

 

নমুনা প্রশ্ন- 

উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাওঃ 
‘ক’ গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করতে DNA পরীক্ষা করা হয়। রফিক এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন এক যন্ত্র আবিষ্কার করেছে যা একই সময়ে অগ্নি নির্বাপণে ও উদ্ধারকার্যে সহায়তা করবে।

গ. উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে রফিকের আবিষ্কৃত যন্ত্রটিকে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার সম্ভব – বিশ্লেষণপূর্বক মতামত দাও।

 

উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাওঃ 

দৃশ্যকল্প-১ : বিদেশ গমনে ইচ্ছুক একটি পরিবারের সদস্যদের পরিচয় নির্ণয় করতে DNA পরীক্ষা করা হয়।

দৃশ্যকল্প-২ : বর্তমানে সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীকে উন্নততর প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

গ. দৃশ্যকল্প-১ এ পরিবারের সদস্যদের পরিচয় শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।

ঘ. দৃশ্যকল্প-২ এ বর্ণিত “সেনাবাহিনীর প্রশিক্ষণ ব্যবহৃত প্রযুক্তি শিক্ষা, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে”— উক্তিটি বিশ্লেষণ কর।

 


Written by,

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *